Friday, August 14

আদিতমারীতে যুবকদের মাদক বিরোধী সমাবেশ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক বিরোধী সমাবেশের ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করছে স্থানীয় যুবকরা। বৃহস্পতিবার (০২ জানুয়ারী) রাতে উপজেলার সারপুকুর কালীবাড়ি মাষ্টারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বপ্নময় একতা সংঘের ব্যানারে স্থানীয় যুবকরা গ্রামীন নারী পুরুষদের মাঝে মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করা হয়। সারপুকুর মাষ্টারপাড়ার অধিকাংশ মানুষ বিড়ি শ্রমিকের সাথে জড়িত থাকায় বাল্যবিয়ের প্রবনতা অনেক বেশি এ গ্রামে। একই সাথে দারিদ্রতা ও অজ্ঞতার কারনে এ গ্রামে মাদকের প্রবনতাও অনেক বেশি। ফলশ্রতিতে গ্রামের উন্নায়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। গ্রামের মানুষকে মাদক ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করতে গ্রামের যুবকরা মাদক বিরোধী এ সমাবেশের আয়োজন করে।

সারপুকুর কালীবাড়ি মাষ্টারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক কৃষিবিদ হযরত আলী, ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন রোকন, সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান, সাবেক চেয়ারম্যান মনসুর আলী, ব্যবসায়ী সন্তোষ কুমার রায় ও স্বপ্নময় একতা সংঘের সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।

সমাবেশ শেষে শিল্পী নিঝুমের একক পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত করতে গ্রামবাসী শপথ গ্রহন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.