কিকিউ মার্মা, বান্দরবান : বৃষ্টিকে উপেক্ষা করে পুণ্যার্থীদের শেষ শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য আয়োজনে ২দিনব্যাপী বান্দরবান উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ উ: চাইন্দাওয়ারা মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে উজানী পাড়া রাজগুরু বিহারে প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বোমাং সার্কেলের রাজা উচপ্রু চৌধুরী, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মংক্যচিং সহ কয়েক’শ বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী নর-নারী।
এসময় বৌদ্ধ ধর্মের কৃষ্টি অনুসারে মারমা তরুণ-তরুণীদের সইং নৃত্য প্রদর্শন করা হয়। পরে সইং নৃত্য ও ধূম্রবাজি দিয়ে শবদাহ এবং বিশ্ব শান্তির কামনায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল কামনার মধ্য দিয়ে ২দিনব্যাপী মহাথেরাের এই অন্ত্যোষ্টিক্রীয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, গত ০৯ এপ্রিল এই মহান বৌদ্ধ ধর্মীয় গুরুর প্রয়ান ঘটে। তিনি ৪২তম বর্ষাবাস পর্যন্ত উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধবিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মদেশনা দিয়ে গেছেন।