লিবিয়ায় স্কুলে হামলা, নিহত ২৮

0

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি সামরিক স্কুলে হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন বহু। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়। খবর বিবিসির
শনিবার রাতের ওই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমর।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিচ্ছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও ফ্রান্স।
খলিফা হাফতারের অনুগত বাহিনী সামরিক স্কুলে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.