Saturday, August 15

ঢাবি ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে ফরেনসিক পরীক্ষায়। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বেলা সোয়া তিনটার দিকে সোহেল মাহমুদ বলেন, ফরেনসিক পরীক্ষায় ওই ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার গলায় নখের আচড় রয়েছে। হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সারা পায়ে খোঁচা লাগার দাগ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিচ্ছেন ওই ছাত্রী। নির্যাতিতা ছাত্রীর চিকিৎসার জন্য গাইনি বিভাগের অধ্যাপক সালমা রউফের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের স্থান পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার কুর্মিটোলা গলফ ক্লাবের বাইরের দিকে একটি ঝোপের মধ্যে কিছু আলামত পান তারা। সোমবার ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে দেখতে গিয়ে ঢাবির প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী এ তথ্য জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.