সোলাইমানির দাফনের মিছিলে পদদলিত হয়ে নিহত ৩৫

0

ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি দাফনের মিছিলে পদদলিত হয়ে ৩৫ জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
জেনারেল সোলাইমানির এই দাফনের মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। শুক্রবার ইরাকে এক মার্কিন বিমান হামলায় জেনারেল সোলাইমানি নিহত হওয়ার পর আজ মঙ্গলবার তাকে দাফন করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, জেনারেল সোলাইমানি নিজ শহর কেরমানে এই পদদলনের ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছে। আজ আরও পরের দিকে শহরের ‘শহিদদের কবরস্থানে’ তাকে সমাহিত করা হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, জেনারেল সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ১৩ ধরনের প্রতিশোধ দৃশ্য পরিকল্পনা করছে তেহরান।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি বলেছেন, আমেরিকানদের জানা উচিত এখন পর্যন্ত ১৩ প্রতিশোধ দৃশ্য আলোচনা করেছে কাউন্সিল। এগুলোর মধ্যে সবচেয়ে দুর্বলতমটিও যদি বাস্তবায়ন করা হয়, তাহলে তা আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক দুঃস্বপ্ন হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.