Monday, August 17

৬ ঘণ্টা পর শাহজালালে বিমান ওঠা-নামা শুরু

0

ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। আজ সোমবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের বিমান চলাচল বন্ধ ছিল। পরে আজ সকালে কুয়াশা চলে গেলে দৃষ্টিসীমা বাড়ার পর বিমান ওঠানামা শুরু হয়।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানিয়েছে, সোমবার ভোর সোয়া তিনটা থেকে বিমানবন্দরে দৃষ্টিসীমা কমে যাওয়ায় বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এরপর সকাল সোয়া ৯টা থেকে আবার উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।

বিমান ওঠানামা বন্ধ থাকায় বিঘ্নিত হচ্ছে বিমানের নিয়মিত শিডিউল। ভোর থেকে কোনো বিমান অবতরণ করেনি। এর মধ্যে কয়েকটি বিমান ভারতের কলকাতায় অবতরণ করে। ঘন কুয়াশার কারণে বেশ কিছু বহির্গামী ফ্লাইট রিসিডিউল করা হয়েছে বলে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.