Tuesday, August 18

ফুলবাড়ীতে স্বর্ণের দোকানে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণ চুরি

0

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ফুলবাড়ী পৌর বাজারের সবচেয়ে বড় স্বর্নের দোকান ‘‘নকশা জুয়েলার্সের’’ সার্টার ভেঙ্গে দোকানে ঢুকে সিসি ক্যামেরা বিকল করে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণ চুরি হয়েছে।

গত ১৫ জানুয়ারী দিবাগত রাতে ফুলবাড়ী বাজার কালিবাড়ী রোডে নকশাঁ জুয়েলারী স্বর্ণের দোকানের তিনটি সিন্দুকের মধ্যে ১টি সিন্দুকের দরজার তালা কেটে দরজা ভেঙ্গে ২৭টি স্বর্ণের হার চুরি করে নিয়ে যায় চোর।

নকশাঁ জুুয়েলারীর মালিক মোঃ আজিজুল ইসলাম জানান, সকাল ৮টায় দোকান খুলতে আসলে দোকানের সাটারের লক ও তালা কাটা পড়ে থাকতে দেখি দ্রুত সিন্দুক গুলকে খোঁজ নিলে তিনটি সিন্দুকের মধ্যে একটি সিন্দুকের দরজা ভাঁঙ্গা দেখতে পাই। সঙ্গে সঙ্গে থানায় ফোন দিলে পুলিশ আসলে পুলিশের সম্মুখে সেই ভাঙ্গা সিন্দুক পুরোপুরি খোলা হয়। সেখানে থাকা ৩৫ ভরি ওজনের ২৭টি হার চুরি হয় । যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম,ওসি তদন্ত মোঃ মাহমুদুল হাসান। স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহাজুল ইসলাম,সহ-সাধরণ সম্পাদক গৌতম দত্ত, স্বর্ণ শিল্পী সমিতির আহবায়ক মোঃ মানিক মন্ডল।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম বলেন, চুরি হওয়ার ঘটান শুনে আমরা ঘটনাস্থলে এসে চুরি যাওয়া সিন্দুক ও তার আশ পাশের আলামত সংগ্রহ করি। দোকানের তিনটি সিন্দুকের মধ্যে দুইটি অক্ষত আছে। ধারণা করছি আশপাশের চোর হতে পারে পাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখে সিন্ধান্ত নেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.