Monday, August 17

নগরীর মোমিনবাগ রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

0

আজ(বুধবার) চট্টগ্রামের পাচঁলাইশ থানাধীন হামজারবাগস্থ মোমিনবাগ রেসিডেন্সিয়াল স্কুল-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, বই বিতরণ ও ক্লাস উদ্ভোধন অনুষ্টান স্কুলের সিনিয়র শিক্ষক রুবেল দাশ রয়েলের সঞ্চালনায় ন্যাশনাল নিউজ ২৪ বিডি ডট কমের প্রকাশক ও সম্পাদক কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ মোবারক আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনির্বান ক্লাবের সভাপতি মোঃ জাহেদুল আলম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক, গুনীজন আক্তার হোসেন স্বপন, মোমেন আবাসিক এলাকার সোসাইটির সহ সভাপতি মোঃ ইউনুছ।
আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা শাখিলা আক্তার, মোহাম্মদ সোহেল, সালেহা আক্তার রাখি, তাসমিয়া আবছার, মোহসেনা আক্তার, হাফেজ মোহাম্মেদ আবু সিদ্দিক, শাহারিন আবছার, সাদিয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাউন্সিলর আলহাজ্ব মোবারক আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে শিক্ষাকে গুরুত্ব দেন। তাই এবার সময়ের আগেই প্রতিটি স্কুলে বিনামূল্যের বই দেওয়া হয়েছে যাতে ছাত্ররা যথা সময়ে তাদের মুল্যবান বই পান। আমরা চাই, দেশের প্রতিটি শিশু শিক্ষার সকল সুফল পেয়ে নিজেদেরকে শিক্ষিত হিসাবে প্রতিষ্ঠিত করবে।

সভাপতি কাজী হুমায়ূন কবির তার বক্তব্যে বলেন, জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের উদ্যেশে তিনি বলেন, পুথিগত শিক্ষার পাশাপাশি সন্তানদের চারিত্রিক শিক্ষা ও মননের দিকে নজর রাখতে হবে যাতে সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হন। পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যানে আজকের সন্তানদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কারন তারাই আগামী দিনের ভবিষ্যত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.