চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে দাতা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডবিøউএফপি) ও কোইকার সহায়তায় টেরেডেস্ হোমস্ ফাউন্ডেশন (টিডিএইচএফ) এর উদ্যোগে সক্ষমতার মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ প্রকল্পের প্রগ্রেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার সময় টিডিএইচ ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত প্রগ্রেস রিভিউ মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, ডবিøউএফপি‘র রংপুর সাব অফিস প্রধান বিথিকা বিশ্বাস, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, টিডিএইচ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ এরশাদুল হক, ফিল্ড ফ্যাসিলিটেটর কাজল কুমার ভৌমিক, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ সাওরাত হোসেন সোহেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।