Thursday, August 20

আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

0

 

নুরনবী সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তান্নী চন্দ্র (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে এ দুঘর্টনা ঘটে। তিনি ওই ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের মৃত চাঁন্দু চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত তান্নী চন্দ্র দিনমজুরী করতে পাশের গন্ধমরুয়া গ্রামের মৃত বাঘা নুরুজ্জামানের ছেলে রাশেদুল ইসলামের বাড়িতে ঘর মেরামত কাজ করছিলেন। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ঘরের খুঁটি সড়াচ্ছিলেন তিনি। এ সময় ভুলে বাড়ির শিশুরা মেইন সুইচ চালু করলে ঘরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তান্নী চন্দ্র। বাড়ির লোকজন বুঝতে পেয়ে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে বিষয়টি জানানো হয়নি। তবুও খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.