আরবের ঐতিহ্যবাহী পোশাকে মসজিদে ট্রাম্পে কন্যা ইভাঙ্কা

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা। বাবা প্রেসিড্টন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মার্কিন সরকারে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে।

নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরাম’ উপলক্ষে শনিবার দুবাই পৌঁছান ইভাঙ্কা।

পরদিন রবিবার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান তিনি।
এ সময় তার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক। মাথায় কালো হিজাব। ভক্তি-শ্রদ্ধার আতিশয্যে খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ট্রাম্প কন্যা।

নিজে ইহুদি ধর্মাবলম্বী হলেও পুরোদস্তুর মুসলিম নারীর মতোই ঘুরে ঘুরে দেখেন মসজিদের নান্দনিক সৌন্দর্য। ছুঁয়েও দেখেছেন নকশি দেয়ালগুলো। সূত্র: রয়টার্স

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.