নারী বিশ্বকাপে আজ ক্যানবেরায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সালমাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। যদিও ভারতের কাছে হেরেছে স্বাগতিকরা।
তবে বাংলাদেশের মতো পয়েন্টশূন্য নয় দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা।
প্রথম দুটো ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষস্থানে আছে ভারত। অস্ট্রেলিয়ার মতো একটি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ডও। আর বাংলাদেশের মতোই পয়েন্টশূন্য শ্রীলংকা। তবে বাংলাদেশের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে লংকানরা।
আজ মেলবোর্নে ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত ও নিউজিল্যান্ড। এ ম্যাচে জিতলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারানো ভারত।