Thursday, August 20

ভারতে পাচার কিশোরী -কিশোরকে ১ বছর পর বেনাপোলে হস্তান্তর ।

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যাওয়ার পর কোলকাতা পুলিশের হাতে আটক বাংলাদেশী এক কিশোর ও এক কিশোরীকে বেনাপোল দিয়ে এক বছর পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

২৮শে ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫ টার সময় তাদেরকে হস্তান্তর করা হয়। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প থেকে জানা যায়,বাংলাদেশী এক কিশোরী ও এক কিশোর দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে । পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ বিএসএফ বিজিবি কাছে হস্তান্তর করেন।

তার হলো মোঃ আঃ সায়েম খান (১৭), পিতাঃ মোঃ আঃ সালাম, গ্রামঃ বাসাবাটি থানাঃ বাগেরহাট সদর,জেলাঃ বাগের হাট ও মোছাঃ শাহনাজ আকতার(১৪),পিতাঃ শাহাজাহান গ্রাম কালারান চনডিপুর, থানাঃ ইনদুর কানি,জেলাঃ পিরোজপুর ।বিজিবির আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.