লুতফর রহমান, নগর প্রতিনিধি(চট্টগ্রাম): আজ(শনিবার) বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন(BKA) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহসভাপতি মরহুম মোহাম্মদ মহিউদ্দিন মহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও তথ্য ও যোগাযোগ সম্পাদক লুবনা হুমায়ুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব ইস্কান্দার আলী হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক এ, কে,এম,নূরুল বশর সুজন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক বদরুল ইসলাম কনক, চট্টগ্রাম বিভাগীয় উপদেষ্টা কবি কামরুল ইসলাম, উপদেষ্টা সাংবাদিক মাহতাবউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ডি,আই,এম জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান আলম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।