Thursday, August 20

সুন্দরগঞ্জে বালু উত্তোলনের অপরাধে ৩ জনের জরিমানা

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ৩ জনের ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

গতকাল রোববার বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে উপজেলার বলরাম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রঞ্জু মিয়া, ফলগাছা গ্রামের এন্তাজ আলীর ছেলে আশেক আলী, ও আব্দুল জলিল বসুনিয়ার ছেলে হাকিম বসুনিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করে। উপজেলায় থামেনি অবৈধভাবে বালু উত্তোলন। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দিনের পর দিন বালু উত্তোলন করে আসছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.