Thursday, August 27

কাপ্তাই উপজেলা আ’লীগের ৭মার্চ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

0

কাপ্তাইপ্রতিনিধিঃ- ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে শনিবার(৭মার্চ) সকাল ১০টায় উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালী,কেন্দ্রিয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং উপজেলা পরিষদ হলে রুমে আলোচনা সভা উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৭মার্চে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ইব্রাহীম খলীল, চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক কামরুল ইসলাম,কাপ্তাই ইউনিয়ন সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল, চিৎমরম সভাপতি নেথোয়াই মারমা,রাইখালী সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী মনোয়ারা জাহান,উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন,ছাত্রলীগ সাম্পাদক আলী রেজা লিমন,উপজেলা সেচ্ছাসেবক লীগ সম্পাদক একরামুল হক,চিৎমরম কৃষকলীগ সভাপতি শামসুল আলম,সহ প্রমুখ। বক্তরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষন বাংলার স্বাধীনতাকমী মানুষকে মুক্তিযুদ্বে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যুগিয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.