Monday, August 24

করোনা আতঙ্কে বেনাপোল দিয়ে সীমিত হচ্ছে পর্যটক ভিসাই পাসপোর্ট যাত্রীদের যাতায়াত

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর): প্রতিনিধি : আগামীকাল শুক্রবার দুপুরের পর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে পর্যটক ভিসাই যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা যেতে পারবে না৷

সারাবিশ্বে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৪৬৩৩ জন। এবং আক্রান্ত হয়েছে দেড় লাখের অধিক। একদিনে শুধু ইতালিতে মারা গেছে ১৯৬ জন। ভারতেও ইতিমধ্যে মারা গেছেন ত্রিশের অধিক। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার। ভারতীয় সরকার করোনা রুখতে বাংলাদেশের সাথে আগামীকাল শুক্রবার দুপুর থেকে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ করে দিবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

আগামীকাল থেকে পাসপোর্ট যাত্রী বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব । এ কর্মকর্তা জানান ভারত সরকার সে দেশে করোনা ভাইরাস রুখতে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত বন্ধ করার জন্য সংবাদ পাঠিয়েছেন। তবে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের বিশেষ কোন কাজ ও ব্যবসায়ী ভিসার যাত্রীরা পাসপোর্ট নিয়ে ভারতে যেতে নিষেধাজ্ঞা নেই ৷

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.