Thursday, August 27

লালমনিরহাটে হোম কোয়ারেন্টাইনে ৩জন

0

লালমনিরহাট প্রতিনিধিঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ফেরত তিন জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার(১৬ মার্চ) বিকেলে হাম রুবেলা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় আমেরিকা প্রবাসি ২জন ও সাম্প্রতি সময় একই উপজেলায় দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসা একজনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিছুটা বিলম্বে হলেও তাদের তথ্য জানার পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের পর্যবেক্ষনের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়ির অন্য সদস্যদের সতর্ক করা হয়েছে। তাদেরকে একটি ঘরেই সকল কাজ সেরে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে থাকা ৩জনই সুস্থ্য রয়েছেন। নিয়মিত তাদের শারীরিক খোঁজখবর নেয়া হচ্ছে। তবে কিরকিরস্থান থেকে তাবলিগে আসা ৬জন বিদেশী নাগরিকদের সম্পর্কে তার কাছে কোন তথ্য নেই বলেও জানান সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা জানান, গত এক মাস ধরে জেলার বিভিন্ন মসজিদে অবস্থান করছেন কিরকিরস্থান থেকে আসা ৬জন বিদেশী নাগরিক। তারা সোমবার(১৬ মার্চ) বিকেলে সদর উপজেলার পশ্চিম হাড়িভাঙ্গা জামে মসজিদে অবস্থান করছেন। তবে এসব বিদেশী নাগরিক করোনা ভাইরাস দেখা দেয়ার আগেই বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে গত এক মাস ধরে লালমনিরহাটে অবস্থান করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.