Thursday, August 20

শিবচরে প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছেনা জনসাধারণ,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

0

ফরিদপুর, মাদারীপুরসহ শিবচরকে সর্বাধিক করোনা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর শিবচর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। জনসমাগম এড়াতে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসন।

প্রশাসনের কঠোর হুঁশিয়ারিতে জনসমাগম এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছেন না জনসাধারণ। একইসঙ্গে উপজেলার প্রায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে করোনা প্রতিরোধে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন মাদারীপুরের শিবচরের স্থানীয় প্রশাসন। না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জন-সমাগম এড়াতে যেখানে সেখানে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলাটিতে প্রবাসী রয়েছে প্রায় পাঁচ হাজার, আর সম্প্রতি ইটালিসহ বিভিন্ন দেশ থেকে শিবচরে ফেরত এসেছেন ৬ শত প্রবাসী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেহেতু শিবচর করোনা ঝুঁকিতে রয়েছে তাই বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীদের নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানান। এছাড়া কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তাহলে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার ১টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.