এস এম জহিরুল ইসলাম গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার নগড় হাওলা গ্রামের তরুণ ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত। তার উদ্যোগে নোবেল করোনাভাইরাস সচেতনতা ও সতর্ক থাকতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে একহাজার পিস বিতরণ করেছে। শুক্রবার সকালে মাওনা ইউনিয়নের শিমলাপাড়াসহ বিভিন্ন এলাকায় মাক্স বিতরণ করা হয়।
তরুণ ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, মানুষের পাশে থেকে মানবিক কাজ করতে আমার অনেক ভালো লাগে। আমি মহান আল্লাহতালার কাছে ফরিয়াদ জানাই ভয়াবহ করোনাভাইরাস থেকে সর্বস্তরের সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুক। করোনা ভাইরাস মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি বিনামূল্যে এ মাক্স বিতরণ করেছি।