Sunday, August 30

করোনায় আক্রান্ত আরো তিন, সুস্থ হয়ে বাসায় ফেরৎ ৫ জন

0

আজ রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন আর অন্যজন বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো বলেন, ইতোমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। দুইজন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা ২৭ থেকে নেমে এখন ২০। এছাড়াও ৪০ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুজন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.