Friday, August 21

আমরা সচেতন থাকলে ইউরোপের মতো সংক্রমণ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

0

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে অহেতুক কোথাও ভিড় না করে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেছেন, কেউ অহেতুক কোথাও ভিড় বা জনসমাগম করবেন না। প্রত্যেকেই যার যার বাসায় থেকে করোনার বিরুদ্ধে কাজ করুন। আমরা সচেতন থাকলে ইউরোপের মতো সংক্রমণ হবে না।

শুক্রবার ধানমণ্ডিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিষ্কার, পরিছন্নতা ঈমানের অঙ্গ- বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিজেকে পরিষ্কার রাখুন। হাত ধোন। বাসা থেকে বের হওয়ার প্রয়োজন হলে মাস্ক ও গ্লাভস পরে নিন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।

জনগণ আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, দেখুন ধানমণ্ডিতে দাঁড়িয়ে আছি, এই এলাকার সড়কে কেউ নেই। আমরা যদি এভাবে সবাই সচেতন থাকি তাহলে আমাদের দেশে ইউরোপের মতো সংক্রমিত হবে না।

এ সময় লকডাউন পরিস্থিতিতে যেন বাসাবাড়িতে চুরি-ডাকাতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.