Saturday, August 22

দেশে করোনায় নতুন করে আক্রান্ত নেই , নতুন সুস্থ আরও চার

0

করোনাভাইরাসে দেশে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা আগে যা ছিল তা-ই আছে ৪৮। নতুন করে সুস্থ হয়েছেন আরও চারজন। মোট সুস্থ হয়েছেন ১৫ জন।

শনিবার (২৮ মার্চ) বেলা ১২টা ১০ স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সব তথ্য জানান।

অধ্যাপক সেব্রিনা বলেন, এ পর্যন্ত আইইডিসিআরে এক হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা হয়। এছাড়া চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেও (বিআইটিআইডি) পরীক্ষা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচটি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ সেখানে আটটি নমুনা পরীক্ষা হয়েছে।

সকল নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা নতুন কোনো সংক্রমণ শনাক্ত করিনি বলে জানান আইইডিবিআর পরিচালক। তিনি বলেন, তার মানে আমাদের সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা ৪৮ জন।

তিনি জানান, যাদের বয়স ৬০ এর বেশি তারা ঘরের একেবারেই ঘরের বাইরে যাবেন না। গত২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩৪৫০ কল এসেছে, এর সবই কোভিড-১৯ সংক্রান্ত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.