Friday, August 21

থানচিতে পার্বত্য মন্ত্রী বীরবাহাদুর পক্ষ থেকে নগদ অর্থ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

0

চহ্লামং মারমা(চহ্লা), থানচি(বান্দরবান) প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হলে  করোনা মুক্ত হবে দেশের জনগন” স্লোগানকে সামনে রেখে থানচি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, সচেতনতা উদ্ধুদ্বকরণ ও নগদ অর্থ সহ পার্বত্য মন্ত্রী বীরবাহাদুর পক্ষ হয়ে বিতরণ করেন মন্ত্রী এপিএস খলিলুর রহমান ও আনিসুল হক সুজন।

রবিবারে সকাল ১১ঘটিকায় বলীবাজারে কর্মহীন ও শ্রমজীবিদের মাঝে ত্রাণ বিতরণ কালে জনপ্রতি নগদ ৫শত টাকা করে থানচিবাসী জন্য মোট ৫০হাজার টাকা অনুদান দেন। এছাড়াও জেলা পরিষদে পক্ষ থেকে স্প্রে মেশিন সহ করোনা রক্ষায় বিভিন্ন অনুসাঙ্গি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা,উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল,ভাইস চেয়ারম্যান চসাথোয়াইং মারমা পকশৈ,মহিলা ভাইসচেয়ারম্যান নুমে মারমা,থানচি থানা অফিসার ইনর্চাজ সাইফুদ্দিন,দুর্যোগ ও ত্রাণ শাখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তরিকুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.