Wednesday, August 19

নওগাঁর পত্নীতলায় করোনা’রোধে উপজেলা প্রশাসনের নিরাপদ সামাজিক দূরত্ব চিহ্ন!

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস জনসচেতনতায় ও মোকাবিলায় সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অভিনব উপায়ে সাদা রঙ দিয়ে চিহ্ন প্রদান কর্মসূচি গ্রহণ করেছে।

উপজেলা সদর নজিপুর পৌর শহরের নজিপুর বাসস্ট্যান্ড সরেজমিন গিয়ে ওই সাদা চিহ্ন অংকন কাজ করতে শ্রমিকদের দেখা যায়। ওই গোলাকার সাদা চিহ্ন মধ্যে থেকে ক্রেতারা নিরাপদে কেনা-কাটা করছেন।

পত্নীতলা ইউএনও মো: লিটন সরকার বলেন, মহামারী করোনা ভাইরাস এর কবল হতে রক্ষায় জনস্বার্থে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে জরুরি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সাদা রঙ চিহ্ন প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব। ইউএনও আরো জানান, জনস্বার্থে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.