কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া সরকারি নির্দেশনা না মানার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারের ৮ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা নগদ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
৩০ মার্চ বিকালে আড়াল বাজার, ঘাগটিয়া চালার বাজার, ত্রিমোহনী বাজার, কামারগাঁও বাজারে ফার্নিচার ব্যবসায়ী, ফ্লেক্সিলোড ব্যবসায়ী, জুতা ব্যবসায়ী, চা বিক্রেতাকে এ জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম ও পুলিশ প্রশাসনের সদস্যরা।