Wednesday, August 19

অগ্নিদগ্ধের পর গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

0

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পারভীন আক্তার (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাতে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। এর কয়েক দিন আগে অগ্নিদগ্ধের শিকার হন গৃহবধু পারভীন আক্তার।

জানা গেছে, ওই এলাকার আবু বক্করের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার কয়েক দিন আগে নিজ রাড়িতে রহস্য জনক ভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে চিকিৎসা না দিয়ে বাড়িতেই রাখেন স্বামী জাহিদুল ইসলাম। তিন দিন পর তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর তাকে দুই দিন আগে বাড়ি নিয়ে আসেন। এ অবস্থায় সোমবার রাতে তার রহস্যজনক মৃত্যু হয়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং গৃহবধুর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেন।

স্থানীয়রা জানান, জাহিদুল ইসলামের সাথে একাধিক মেয়ের পরকীয়া রয়েছে এমন অভিযোগে জাহিদুল-পারভীনের মধ্যে প্রায় সময় ঝগড়া হত।

হাতীবান্ধা থানার ওসি নজীর হোসেন বলেন, এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতারসহ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মুল রহস্য জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.