Thursday, August 27

রাইখালীতে ছিটানো হলো জীবানুনাশক স্প্রে

0

কাপ্তাই প্রতিনিধি: করোনা ভাইরাসে অস্থির পুরো বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এটি এমন একটি মহামারি ভাইরাস, একমাত্র পরিস্কার পরিছন্নতার মাধ্যমেই এই ভাইরাস প্রতিরোধ সম্ভব। তাই পুরো দেশ জুড়ে চলছে প্রশাসনিক ভাবে পরিস্কার পরিছন্নতা অভিযান।

তারই ধারাবাহিকতায় বুধবার(১ এপ্রিল) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন এলাকার নারানগিরি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়, হেডম্যান কার্যালয়, কৃষিফার্ম এলাকা এবং রাইখালী বাজার হতে কারিগর পাড়া বাজার পর্যন্ত জীবাণুনাষক স্পে ছিটানো হয়।রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান এনামুল হকের তত্ত্বাবধানে ইউনিয়ন গ্রাম পুলিশরা এই জীবাণুনাষক স্প্রে ছিটানো কার্যক্রম অংশগ্রহন করেন।

রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান এনামুল হক জানান, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে আমরা ইউপি এলাকায় বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছি, তারই প্রেক্ষিতে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন এলাকায় এই জীবাণুনাষক স্প্রে ছিটানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.