Saturday, August 22

রাউজানের আবুরখীলে প্রয়াত জগবন্ধু বড়ুয়ার পরিবার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

বিশ্বজুড়ে মরণ ঘাতক করোনা ভাইরাস এক আতংকের নাম। বর্তমান সরকারের সঠিক সময়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। জনসমাগম বন্ধ করে সকলকে ঘরের মধ্যে থাকার অনুরোধ জানিয়েছেন এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন। যারা খেটে খাওয়া মানুষ দিন মজুর আজ তারা খুব চিন্তায় কি করে সংসার চলবে।

এই খেটে খাওয়া ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের প্রয়াত জগবন্ধুর সন্তানেরা।

১লা এপ্রিল বুধবার নিজ বাড়িতে প্রায় দেড়শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ টাকা দিয়ে সাহায্য করেছেন। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, মৃত জগবন্ধুর ছয় সন্তান প্রবাসী সমিরন বড়ুয়া, বিকিরণ বড়ুয়া, সজল বড়ুয়া, মিন্টু বড়ুয়া, রিন্টু বড়ুয়া, ঝুন্টু বড়ুয়া প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.