Wednesday, August 19

মুকবুল আহাম্মদ কল্যান ট্রাষ্ট এর উদ্যোগে ত্রাণ বিতরণ

0

আজ ২ এপ্রিল ২০২০ ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মিরসরাই উপজেলার জোরারগন্জ ইউনিয়নে অবস্থিত মুকবুল আহাম্মদ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে সোনাপাহাড় গ্রামের মেহের আলী মিজি বাড়ীর সামনে করোনা ভাইরাসের ভয়াভহতায় লকডাউনে থাকা কর্মহীন দরিদ্র ১০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুকবুল আহম্মদ কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার কৃষকলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,,,এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং জোরারগন্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক শহীদ, এবং অন্যান্য আওয়ামিলীগ নেতারা এবং স্থানীয় জনগণ ।

 মুকবুল আহাম্মদ কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারমেন রেজাউল করিম মাস্টার বলেন আপনাদের আজকে যে ত্রাণসামগ্রী দিয়েছি তা অতি সামান্য এটি ১০/১২ দিন যাবে যাতে এ কয়টা দিন আপনারা ঘরের মধ্যে অবস্থান করতে পারেন এ ত্রাণ আমাদের পক্ষথেকে এবং বিভিন্ন উৎস থেকে অব্যাহত থাকবে যারা আজ ত্রাণ পাননি তারা পরে পাবেন দুঃখ করার কোন কারন নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.