ঝিকরগাছা প্রতিনিধি :যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দিনমজুর আঃ রশিদের (৫৫) উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী আবুল ইসলাম। আবুল ইসলাম একই গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। হামলার শিকার রশিদের পরিবার সন্ত্রাসী আবুল ইসলাম ও তার চাচা আবুল কালামকে অবিলম্বে আটকের দাবি করেছে। আবুল ইসলামের চাচা আবুল কালামের বিরুদ্ধে গ্রামের মানুষকে অযথা হয়রানি, ভয়ভীতি প্রদর্শন সহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে।
এলাকার সাধারণ মানুষ আবুল কালামের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস পর্যন্ত পায় না।
আবুল ইসলামের চাচা আবুল কালাম নিজেকে অত্যান্ত মতাশালী মনে করে। চাচার প্রভাব বিস্তার পুঁজি করে আবুল ইসলাম নিরীহ গরীর খেটে খাওয়া আব্দুর রশিদের উপর হামলা চালিয়েছে।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে খেটে খাওয়া একজন দিনমজুরের উপর হামলার এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ হামলার ঘটনায় আবুল ইসলাম ও তার চাচা আবুল কালামের বিরুদ্ধে ঝিকরগাছা শিওরদা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।