Tuesday, August 18

একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার পক্ষ হতে ত্রাণ বিতরণ

0

বর্তমান বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। লাখ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বর্তমানে মানুষ ঘরবন্দী। বাংলাদেশেও এই রোগের রোগী শনাক্ত হয়েছে এবং কজন মৃত্যুবরণও করেছে। স্বল্প আয়ের মানুষ, গরীব ও অসহায় পরিবারের অবস্থা এখন করুন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা এগিয়ে আসছেন এই দুঃসময়ে মানুষকে সাহায্য করার জন্য।

রাউজান উপজেলার আবুরখীলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্প্রতি শিক্ষায় একুশে পদকে ভুষিত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া নিজ গ্রামের ৬টি এলাকায় প্রায় ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। তিনি ঢাকায় অবস্তান করলেও নিজ গ্রামের প্রতি ভালোবাসার যেন কমতি ছিলোনা।

তিনি বলেন, আমার গ্রামের মানুষকে আমি খুব ভালোবাসি। আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহার থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবুরখীল নন্দন কানন বিহারের অধ্যক্ষ ভদন সোবিতানন্দ মহাথের, ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি প্রদ্যুত বড়ুয়া মিটু, সাধারণ সম্পাদক রনধীর বড়ুয়া, আবুরখীল জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবেশ কুমার বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু, নাট্যব্যক্তিত্ব রুপায়ন বড়ুয়া কাজল, সমাজ সেবক কিরণ বিকাশ বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, আস্থা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বরণ বড়ুয়া, আস্থা বাংলাদেশ এর প্রাক্তন সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া বাপ্পা, সংগঠক বাবু বড়ুয়া, সমাজ সেবক পরিমল বড়ুয়া, সংগঠক ছোটন বড়ুয়া, তরুন সমাজ সেবক উজ্জল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.