Wednesday, August 19

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৯ জন। আরো নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন।  মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মীরজাদী জানান, গেল ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মিরপুরের টোলারবাগ এলাকার ১১ জন, বাসাবো এলাকার ৯ জন এবং নারায়ণগঞ্জের ১১ জন।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.