এস এম জহিরুল ইসলাম গাজীপুর: বর্তমানে করোনাভাইরাস (কেভিড-১৯) বাংলাদেশসহ সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। জনসমাবেশ বা ভিড়ের মাধ্যমেই ভাইরাস ছড়াতে পারে এই আশংকায় (অপ্রয়োজনীয়) সরকারি ও বেসরকারি সকল অফিস বন্ধ রাখার নির্দেশ এবং সবাইকে নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। এই দীর্ঘ বন্ধে দিনমজুর, রিকশা, ভ্যান, অটো, সিএনজি, ঠেলাগাড়ি চালক, কারখানার শ্রমিক, বাস চালক ও অন্যান্য পেশার মানুষের কাজ নেই। এ সময়ে কাজ না থাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে বেড়েছে হতাশা।
এমন পরিস্থিতে গণস্বাস্থ্য কেন্দ্র এসব পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে। (৩ এপ্রিল) থেকে রবিবার (০৫ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে গাজীপুরের শ্রীপুর গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে উপজেলার বরমী ও তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২৫০ প্যাকেট খাবার, প্রতিটি প্যাকেটে ( চাল-১৫ কেজি, ডাল-১ কেজি, পেঁয়াজ-১ কেজি, আলু-৫ কেজি, সয়াবিন তেল-৫০০ গ্রাম, সরিষা তেল-২০০ গ্রাম, শুকনা মরিচ- ৫০গ্রাম, সাবান-১ পিস) রয়েছে। এসব খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,বর্মী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, শ্রীপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক অলোক কুমার সাহা, ইনচার্জ সেলিম মিয়া, বরামা উপকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান,তেলিহাটি উপকেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি।