Friday, August 21

করোনায় ঢাবি শিক্ষার্থীর পিতা দুদক কর্মকর্তার মৃত্যু

0

জিহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিন রহমানের পিতা মৃত্যুবরণ করেছেন। তিনি দুদকে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

দুদকের ওই পরিচালক রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা। মো. রেজাউল আলম  বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে দুদকের ওই পরিচালক মারা যান। তিনি প্রায় সপ্তাহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।দুদকের মারা যাওয়া কর্মকর্তার আরেক সহকর্মী  বলেন, তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছিল। গতকাল রোববার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় বলে তাঁরা শুনেছিলেন। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসব্যবস্থার প্রয়োজন হবে না বলে আশা করা হচ্ছিল। কিন্তু আজ ভোরে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

দুদকের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।স্ত্রী, সন্তানসহ ঢাকায় থাকতেন তিনি। তিনি অসুস্থ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী-সন্তান আইসোলেশনে আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.