গাজীপুর প্রতিনিধিঃ দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করতে মাঠে নেমেছে গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল গড় ইউনিয়নে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতারা ও ছাত্রলীগ নেতারা।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তৎসংলগ্ন এলাকার প্রধান সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার, মসজিদসহ আশেপাশের কয়একটি গ্রামের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগের তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত করেন।
সোমবার ৬ এপ্রিল সকালে ভাওয়াল গড় ইউনিয়নে ৫নং ওয়ার্ডে জেলা ছাত্রলীগ নেতা মাসুম রানা নেত্রীতে আওয়ামীলীগ,যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ সহ অংঙ্গসংগঠনের নেতারা নিজ উদ্যোগে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা মাসুম রানা ,গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়ান আওয়ামীলীগের আহবায়ক দেলোয়ার হোসেন, ভাওয়াল গড় ইউনিয়ান ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নূরে আলম সহ, আওয়ামীলীগে অংঙ্গসংগঠনের নেতারা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।পরে জেসুন গেইট বাজার, বেগম পুর, নয়াপাড়া এলাকায় প্রধান সড়ক,বিভিন্ন অলিগলিতে, জীবাণুনাশক পানি ছেটানো কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ভাওয়াল গড় ইউনিয়নে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতাদের ও ছাত্রলীগ নেতাদের এই কার্যক্রম চলমান থাকবে।