Thursday, August 20

গোসল করতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

0

কিকিউ মারমা, বান্দরবান: বান্দরবানে রোয়াংছড়িতে সহপাঠীদের নিয়ে গোসল করতে গিয়ে সাঙ্গু নদীতে ডুবে ইমরান হােসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রােয়াংছড়ি উপজেলার ৪ নং ওয়ার্ডের বেড়া বাজার পাড়ার মাে. খায়রুল হােসেনের ছেলে।

স্থানীয় ও রােয়াংছড়ি থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পাঁচজন সহপাঠীসহ তারাছা বেতছড়া আর্মি ক্যাম্পের পাশের সাঙ্গু নদীতে গােসল করতে যায় ইমরান। গােসল শেষ করে উঠে আসার সময় তার অন্যান্য সহপাঠীরা নদী থেকে উঠে আসলেও ইমরানকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরে তার সহপাঠীরা দ্রুত ইমরানের বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে পরে স্থানীয় লােকজন ও আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা খোঁজাখুঁজি করার পরে সাঙ্গু নদীতে মৃত অবস্থায় তার লাশ খুঁজে পায়। লাশ বর্তমানে নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.