Tuesday, August 25

চট্টগ্রাম কুমিরায় সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্বোধন

0

সীতাকুণ্ড,চট্টগ্রাম: সীতাকুণ্ড কুমিরায় খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন। বুধবার সকাল ১১টায় কুমিরা এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা কুমিরার সাবেক ইউপি সসদ্য মোঃ আবু তাহের মেম্বার.কুমিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন রাজু, আব্দুল গফুর, নুর উদ্দিন ও সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীরআলম বিএসসি ।

ক্যুইবেক কানাডাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ চৌধুরীর অর্থায়নে কুমিরা কাজিপাড়া গ্রামের মধ্যবিত্ত পরিবারের কাছে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য দ্রব্য পৌঁছেদেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি জানায় করোনার কারনে মানুষ আজ গৃহবন্দি হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি অভুক্তদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে। তিনি সমাজে বিত্তবানদের ত্রাণ বিতরণে এগিয়ে আসতে আহ্বান জানান। তিনি আরও জানান সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন কুমিরা ছাড়াও ভাটিয়ারী ও পৌরসদরেও তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.