Wednesday, August 19

পবিত্র শবে বরাত আজ : ঘরে বসেই ইবাদতের তাগিদ

0

ইখতিয়ার উদ্দীন আজাদ: আজ বৃহস্পতিবার দিবাগত রজনিতে (৯ এপ্রিল) যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের পাদুর্ভাব এর এই দুঃসময়ে বাংলাদেশ সরকার ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা) দেশের মুসলমানদের ঘরে বসেই ইবাদাত-বন্দেগী পালনের তাগিদ দিয়েছেন।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলিম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন । মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন । মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরান তেলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.