Thursday, August 20

কাপ্তাই থানা পুলিশের ত্রান সহায়তা

0

কাপ্তাই প্রতিনিধি : মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে কাপ্তাই থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি করোনা ভাইরাসে আয় রোজগার হারানো কর্মহীন হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলো কাপ্তাই থানা পুলিশ।

কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল) বড়ইছড়ি এলাকায় হতদরিদ্র ২৫ টি পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।

এসময় কাপ্তাই থানা পুলিশের ওসি নাছির উদ্দিন জানান, করোনাভাইরাস সংরক্ষণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি কর্মহীন গরিব-দুঃখী ও অসহায় মানুষদের ত্রান দিয়ে সহযোগিতা করার ক্ষুদ্র প্রয়াসে আমরা কাজ করে যাচ্ছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.