Wednesday, August 19

বাগেরহাটে মোল্লাহাট প্রবেশ দ্বার গোপালগঞ্জ করোনা রোধে চেকপোষ্ট জরিমানা আদায় ২২৫০০ টাকা

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটে প্রবেশ দ্বার খুলনা-গোপালগঞ্জ-মাওয়া মহাসড়কে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোল প্লাজায় চেকপোষ্ট বসিয়েছে প্রশাসন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বা মহামারি হতে রক্ষার লক্ষে এ চেকপোষ্ট পরিচালিত হচ্ছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল।প্রথম দিনে জরিমানা আদায় ২২৫০০ টাকাজরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

ওই কর্মকর্তা আরো জানান,আজ শুক্রবার সকাল হতে শুরু হওয়া চেকপোষ্ট ততদিন চলবে, যতদিন করোনার প্রাদুর্ভাব বা সংকটকাল থাকবে। এর মাধ্যমে এই জেলা/এলাকা হতে অন্য কোন জেলা বা এলাকায় যাতায়াত যেমন বন্ধ করা হয়েছে, একই সাথে অন্য কোন এলাকার মানুষজন/যান-বাহন ও সকল প্রকার চলাচলে কঠোর বিধিনিষেধ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কেবলমমাত্র জরুরী খাদ্যদ্রব্য, রোগীবহণকারী অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের বাহনসহ জরুরী সেবায় সরকার কর্তৃক বিধিনিষেধ নেই এমন ছাড়া সকল প্রকার চলাচলে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত ৮টি যানবাহন ও ব্যক্তির থেকে বাইশ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করাসহ অনেক যানবাহন ও মানুষজনকে ফিরিয়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রথমদিনে পরিচালিত ওই চেক পোষ্ট পরিদর্শন করেন, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় তিনি বলেন,করোনা রোধে সরকারী নিয়ম-কানুন পরিচালনার মাধ্যমে অতীব জরুরী ছাড়া সকল প্রকার চলাচল বন্ধ করে সকলকে ঘরে রাখতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কেটে গেলে এ চেকপোস্ট রাখা হবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.