বেনাপোল প্রতিনিধি :বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ৮৭ বোতল ফেন্সিডিল সহ সাগর (২৩)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়। সে বডআঁচড়া গ্রামের খোকনের ছেলে।
বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৭ বোতল ফেন্সিডিল সহ সাগরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।