Thursday, August 20

গাইবান্ধায় সামাজিক দূরুত্ব নিশ্চিত ও হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় ২৯ টি মামলায় ১৯৮০০ টাকা জরিমানা আদায়

0

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবদুল মতিন স্যারের নির্দেশে আজ  শনিবার গাইবান্ধা সদর,সাঘাটা, পলাশবাড়ী,সুন্দরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে প্রচারাভিযান এবং সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় হোমকোয়ারেন্টাইন ভঙ্গ, বিনা প্রয়োজনে বাজারে ঘুরে বেড়ানো, নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অন্যান্য দোকান খোলা রাখা, মূল্য তালিকা সংরক্ষণ না করা ও সরকারি আদেশ অমান্য করায় মোট মামলায় ২৯ টি মামলায় ১৯৮০০/- (উনিশ হাজার আটশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।সবাইকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে অনুরোধ করা হলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.