বিশ্বব্যাপী করোনার ছোবলে মৃত বেড়ে ১ লাখ ৮ হাজার ছাড়াল

0

মহামারি করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৪ হাজার ৩১ জন। বর্তমানে চিকিৎসাধীন ১২ লাখ ৬৭ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে ১২ লাখ ১৬ হাজার ৮৬৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ৫০ হাজার ৫৯২ জনের অবস্থা গুরুতর।

 গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৮২ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩০ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১৬ জন।

তবে করোনাভাইরাস চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র আগেই ছাড়িয়ে গেছে সবাইকে।

এখন মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ মারা যাওয়া ইতালিকেও ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৫৭৭ জন। আর ইতালিতে মারা গেছে ১৯ হাজার ৪৬৮ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনসহ এ পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৬২৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৮৬ জনসহ আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ১৪৪ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.