মো: আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি : ২৬শে মার্চ থেকে ভারত- বাংলাদেশ লকডাউন ও সাধারন ছুটির প্রভাবে পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে পণ্য আদান-প্রদান সহ পাসপোর্ট যাত্রীদের আনাগোনা ৷যার দরুন চেকপোষ্টে কর্মরত কুলি-শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে দু:খে-কষ্টে দিন কাটাচ্ছেন। প্রয়োজন সাহায্যের। বিষয়টি অনুধাবন করে যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
এমপি আফিল উদ্দিনের পক্ষে রবিবার(১২ এপ্রিল) সকালে চেকপোষ্টে কর্মরত প্রায় ১৮১ জন কুলি-শ্রমিকের খাদ্য সামগ্রী গুলো তুলে দেন শার্শা উপজেলার চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সাধারন সম্পাদক-আলহাজ্ব নুরুজ্জামান, যশোর জেলার সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলাহ্ অলোক সরদার, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদ সদস্য-অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ,এমপি’র পিএ-আসাদুজ্জামান আসাদ,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারন সম্পাদক-আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য-অহিদুজ্জামান অহিদ,যুবলীগ সাধারন সম্পাদক ও শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল ,পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক-মনিরুজ্জামান ঘেনা, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আহাদ্দুজ্জামান বকুল ও যুগ্ম-আহবায়ক-জসিম উদ্দিন,পৌর ৯নং ওয়ার্ড আ’লীগ সভাপতি-আব্দুল হামিদ, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন,পৌর ছাত্রলীগ সভাপতি মামুন সরদার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ ,সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক-কামাল হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক-আরিফ হোসেন রুবেল, ৯নং ওয়ার্ড আ’লীগ সাবেক ছাত্রলীগ নেতা-জামাল খান ও শামীম আহম্মেদ। প্রতিজন কুলি-শ্রমিকের মধ্যে ১০ কেজি চাল,২কেজি-আলু ও ১কেজি ডাল বিতরন করা হয়।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু বলেন, যশোর ১,শার্শা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, শার্শা মাটি মানুষের নেতা শেখ আফিল উদ্দিন এমপির নির্দেশে এবং তার নিজস্ব অর্থায়নে আজ আমরা বেনাপোলে চেকপোস্ট কুলি- শ্রমিকদের ১৮১টি পরিবারের মাঝে চাল ,আলু ,ডাল ,খাদ্য সামগ্রী বিতরণ করেছি৷ তিনি এমপি শেখ আফিলউদ্দিনের উদ্ধৃতি দিয়ে বলেন, শার্শা উপজেলায় একটি মানুষও বা একটি পরিবারও অভুক্ত থাকবে না ৷ আপনারা যারা ত্রাণসামগ্রী পাননি তারা এমপি আফিল উদ্দিন অথবা উপজেলা বা বেনাপোল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন ৷ দেশের এই সংকটময় মুহূর্তে আপনাদের ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে এটা আওয়ামী লীগের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ,তারই নির্দেশ মোতাবেক শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে শেখ আফিল উদ্দিন ত্রাণ সামগ্রী বিতরণ করছে । এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন ৷