দেশের করোনার মহামারীতে অত্যন্ত ভিন্ন এক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন ০২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু।
বর্তমানে অত্র ওয়ার্ডের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং কর্মহীন ঘরবন্দী বেকার জনসাধারণের আত্মনির্ভরশীল হয়ে নিজেই নিজের অন্ন ও খাদ্যশস্য সংগ্রহ করা নিমিত্তে এই উদ্যোগ। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অত্র ওয়ার্ডের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ।
এই উদ্যোগকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য বিনামূল্যে বীজ , সার, বিভিন্ন শস্যের চারা ও প্রয়োজনীয় উপকরণের যোগান দিয়েছে আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু। তিনি বলেন, স্বেচ্ছায় চাষাবাদ করার আগ্রহী ব্যক্তিদের প্রয়োজনে সাময়িকভাবে জমির ব্যবস্থাও করে দিবেন। তিনি আরো বলেছেন বালুচড়াস্থ জাহাঙ্গীর তুলতুল নামের এক ব্যবসায়ী উনার মালিকাস্থ ২৪গন্ডা খালি জমিকে চাষাবাদে ব্যবহার করার জন্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের এই মহামারীতে সাময়িকভাবে নিঃস্বার্থে ব্যবহার করার জন্য প্রদান করবেন।