Tuesday, August 25

আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর খবর গুজব

0

সরওয়ার কামাল জামান: হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমিরে মুহতারাম, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এবং বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সম্পূর্ণ সুস্থ আছেন। বিষয়টি লাইভে এসে নিচ্ছিত করেছেন আমি হেফাজতের ছোট ছেলে মাওলানা আনাস মাদানী।

তিনি এক মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দিয়ে স্পষ্ট করেছেন যে সিএসসিআর হাসপাতাল আল্লামা শাহ আহমদ শফী সম্পূর্ণ সুস্থ আছেন। বিষয়টি নিয়ে সবাইকে দুশ্চিন্তামুক্ত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন গত দুই দিন আগে বার্ধক্যজনিত কিছু সমস্যার কারণে আব্বাজানকে আমরা সিএসসিআর হাসপাতালে ভর্তি করাই। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের ট্রিটমেন্টে চিকিৎসা চলছে। একটু আগেও ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার আব্বাজানকে দেখে গেছেন। তারা বলেছেন, হুজুর আগের চেয়ে অনেক সুস্থ আছেন। ইনশাল্লাহ শিগগির তার শারীরিক অবস্থার আরো উন্নতি হবে।

মাওলানা আনাস মাদানী বলেন, বেশ কিছুদিন ধরে কিছু কুচক্রী মহল আমার আব্বার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। ইতোপূর্বে আরো একবার আব্বার মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিল। ঠিক তেমনিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কুচক্রী মহল আবারো আব্বাজানের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এতে তার ছাত্র এবং ভক্তবৃন্দ যথেষ্ট উদ্বিগ্ন। অনেকেই আমাদের সাথে বারবার যোগাযোগ করছেন। এজন্য আমরা লাইভে এসে বিষয়টি পরিস্কার করেছি। আব্বা সুস্থ আছেন। আপনারা কোন টেনশন করবেন না। তার জন্য সকলে দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.