Tuesday, August 25

করোনা:প্রশাসনের নজরদারী সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:কভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটেরফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা নিরলস কাজ করে চলেছে।

এছাড়াও ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে চলছে নজরদারী এবং ভ্রাম্যমান আদালতের অভিযান। করা হচ্ছে বিভিন্ন অপরাধে জরিমানা। তবুও যেন থামছে জনসমাগম। যেখানে লোকজনের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে।

কিন্তু প্রশাসনের লোকজন চলে গেছে পুনরায় এসে ভীড় করছেন। ঘরে থাকা নির্দেশ উপেক্ষা করে তারা অকারনে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কাছে জানতে চাইলে তারা নানা অজুহাত দেখাচ্ছেন। অভিযান আরও কঠোর ও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.