সরওয়ার কামাল জামান: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেয়া হয়েছে।
আজ ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারযােগে তাঁকে ঢাকার আজগর আলী হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।
গত তিনদিন আগে বার্ধক্যজনিত কিছু রোগের কারণে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমিরে মুহতারাম, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে সিএসসিআর হাসপাতাল ভর্তি করানো হয়েছিল। ইতোমধ্যে একটি কুচক্রী মহল তার মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিল। এই গুজবের কারণে তার ভক্ত ও অনুসারীবৃন্দ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পরবর্তীতে সঠিক তথ্য প্রচার হওয়ায় সেই গুজব অনেকাংশে বাতিল হয়ে যায়।
সিএসসিআর হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। ভর্তি করানোর পর থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সিএসসিআর হাসপাতালের ডাক্তার টিম। তবে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আজগর আলী হাসপাতাল স্থানান্তর করবে বলে মূল সূত্র জানায়। আজ বিকেলে এম্বুলেন্স যুগে তাকে সিএসসিআর হাসপাতাল থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে স্থানান্তর করা হবে। সেখানে তাকে উন্নত চিকিৎসা দেয়া হবে।
আল্লামা শাহ আহমদ শফী শতবর্ষী একজন বিখ্যাত আলেম। তার সফলতা এবং আকাশ সমমর্যাদায় ঈর্ষান্বিত হয়ে অনেকেই তার বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত আছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের এই ষড়যন্ত্রের চাকা যুগে যুগে সচল ছিল। কিন্তু কালের যারা মহামনীষী তাঁরা ভিন্নধর্মী কাজ করে সফলতার পথ পানে এগিয়ে যান। তার জীবনের সফলতার ফিরিস্তিগুলো তুলে ধরলে বিশাল অনবদ্য সংকলনের প্রয়োজন রয়েছে।
তার ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, আমার আব্বাজান তিন দিন ধরে সিএসসিআর হাসপাতালে ভর্তি আছেন। উন্নত চিকিৎসার জন্য আজ তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আব্বাজান আগের চেয়ে সুস্থ আছেন। বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ আমি আমার আব্বাজান এর জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি। আপনারা সকলেই আমার আব্বাজান এর সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন।
পরিশেষে তিনি কোন ধরনের গুজব না ছড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানিয়েছেন।