Tuesday, August 18

শ্রীপুরে গভীর রাতে চুরি করতে গিয়ে আটক তিন চোর!

0

এস এম জহিরুল ইসলাম গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব ৬ নং ওয়ার্ডের ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন একটি বাড়িতে গভীর রাতে চুরি করতে গিয়ে ফাঁদে পড়ে আটকে গিয়েছে তিন চোর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে তিন চোরকে আটক করে স্থানীয়রা।

আটক তিনজনকে এলাকাবাসী প্রথমেই দিয়েছে গণধোলাই! আটককৃত চোরগুলো হলেন, শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪০), নজরুল ইসলামের ছেলে শামীম (২২), ইব্রাহিমের ছেলে সাব্বির (২১)।

ওই এলাকার স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এলাকায় মাদক গাঁজাসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল এরা। হাতেনাতে ধরতে না পারায় কখনোই কাউকে কোন কিছু বলা যায়নি। তবে ইতিপূর্বে একাধিকবার ধরা পড়লেও মাফ চেয়ে বিদায় নিয়েছে ‌। এদের মধ্যে নূরুল ইসলাম মাদক মামলায় একাধিকবার জেল খেটেছে। এরা সকলেই এলাকায় গভীর রাতে বিভিন্ন বাসাবাড়ি থেকে মূল্যবান মালামাল চুরি করে অন্যত্র বিক্রি করে দেয়। পরে ওই টাকা দিয়ে মাদকদ্রব্য কিনে নেশা করে।

শ্রীপুর পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামাল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস এর পরিস্থিতি বিবেচনা করে অপরাধীদেরকে মুচলেকা দিয়ে ক্ষমা করে দেওয়া হয়। পরবর্তীতে আর অপরাধে জড়াবে এই শর্তে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়। যদি পরবর্তীতে তারা কোনো ধরনের অপকর্মে জরাই, সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.